শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দেশে আবারো ৩ হাজারের কাছাকাছি করোনা শনাক্ত, মৃত্যু ৩০ জনের উপরেই থাকছে


দেশে আবারো ৩ হাজারের কাছাকাছি করোনা শনাক্ত, মৃত্যু ৩০ জনের উপরেই থাকছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৬.২০২০

স্টাফ রিপোর্টার:

দেশে শুক্রবার আবারো ৩ হাজারের কাছাকাছি করোনায় শনাক্ত হয়েছে।  মৃত্যুর সংখ্যাটাও ৩০ এর উপরে চলছে । করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ হাজার অতিক্রম করলো। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮২৮ জন। আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৩৯১ জন।

এছাড়া আজকে ৩০ জনের মৃত্যু হয়েছে। পুরুষ ২৩ জন ও নারী ৭ জন । এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮১১ জনের।

শুক্রবার (০৫ জুন ) দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

আজ সুস্থ্য হয়েছেন ৬৪৩ জন। সব মিলিয়ে সুস্থ্য ১২ হাজার ৮০৪ জন।

২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮৮ টি ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি