শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৬০০ ছাড়ালো


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৬.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন  ১ হাজার ৬০৩ জন। নতুন করে বুধবার আক্রান্ত হয়েছেন ৮৯ জন।

আজ বুধবার নতুন করে সদর উপজেলায় এক জনের মৃত্যুর রিপোর্ট এসেছে । ফলে মৃত্যু সংখ্যা ৪৬ জন হয়েছে। আজকের সুস্থ্য হয়েছেন ১৩ জন। মনোহরগঞ্জ উপজেলায় ৯ জন, আদর্শ সদরে ২ জন ও সিটি করপোরেশনে ২ জন সুস্থ্য হয়েছেন।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সিটি করপোরেশনে ২৫ জন, চৌদ্দগ্রামে ৩৪ জন, মনোহরগঞ্জ উপজেলায় ১ জন, মুরাদনগর উপজেলায় ৯ জন, চান্দিনায় ৭ জন, আদর্শ সদরে ২ জন, মেঘনায় ২ জন, দাউদকান্দিতে ২ জন, নাঙ্গলকোটে ৪ জন, বুড়িচংয়ে ১ (ক্যান্টনমেন্ট) জন, সদর দক্ষিণে ১ জন ও লালমাই উপজেলায় ১ জন।

বুধবার (১০ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান। সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৩ হাজার ২৩ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১১ হাজার ১১৭ জনের। এর মধ্যে ১ হাজার ৬০৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৪৬ জন এবং সুস্থ হয়েছে মোট ২৭১ জন।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ১৯১ জন, মুরাদনগর ১৭২ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ২৯৭ জন, লাকসামে ১০৩ জন, চান্দিনায় ১৩৬ জন, তিতাসে ৩৯ জন, দাউদকান্দিতে ৫৮ জন,বরুড়ায় ৩৮ জন, বুড়িচংয়ে ১০৭ জন, মনোহরগঞ্জ ৩০ জন, ব্রাহ্মণপাড়ায় ৩৩ জন, নাঙ্গলকোটে ৭৮ জন, হোমনায় ২৬ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৩৩ জন, লালমাইয়ে ১৩ জন, চৌদ্দগ্রামে ১৩৩ জন, আদর্শ সদরে ৭৪ জন, মেঘনায় ২৩ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জনসহ জেলায় আক্রান্ত মোট ১ হাজার ৬০৩ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি