বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে অক্সিজেন সিলিন্ডার, ৩টি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা


কুমিল্লায় অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে অক্সিজেন সিলিন্ডার, ৩টি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৬.২০২০


স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা শহরের বিভিন্ন দোকানে ১০ হাজার টাকার অক্সিজেন সিলিন্ডার বিক্রি করছে ২৪ হাজার টাকায়।

আজ বুধবার (১০ জুন) দুপুরে নগরীর স্টেশন রোডে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করেছেন কুমিল্লা জেলা প্রশাসন, কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এবং ফায়ার সার্ভিস।

অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ, কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ এর কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব এবং সিনিয়র এ,এস,পি,মোঃ মহিতুল ইসলাম ও ফায়ার সার্বিসের উপসহকারী পরিচালক নাজিমুজ জামান।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ জানান, গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত মূল্য রাখায় যৌথ অভিযানে ৩টি দোকানদার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্টেশন রোডের মেসার্স খন্দকার এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা,স্কাই অক্সিজেন এন্ড গ্যাসকে ১০ হাজার টাকা এবং মেসার্স বোসরা অক্সিজেন এন্ড গ্যাসেসকে ১০ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি