স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় আজ বুধবার (১০ জুন) বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) নতুন করে আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ করোনায় আক্রান্তদের মধ্যে- বাঙ্গরা বাজার থানার পুলিশ সদস্য ৭ জন ও অপর ২ জন উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের জসমন্তপুর গ্রামের।
বুধবার (১০ জুন) বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ড. সিরাজুল ইসলাম মানিক।
এছাড়াও বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদারসহ এ থানায় সর্বমোট ১৫ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত মে মাসে সর্বপ্রথম বাঙ্গরা বাজার থানায় একজন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন পরে তার সংস্পর্শে আসা পুলিশ সদস্যদের নমুনা সংগ্রাহ করে তা পরিক্ষার জন্য কুমিল্লা পাঠানোয়। গত ৪ জুন বাঙ্গরা বাজার থানায় আরো ৭জন পুলিশ সদস্যের করোনা পজেটিভ আসে। তারই ধারাবাহিকতায় থানার সকল পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করে আবারো পরিক্ষার জন্য কুমিল্লায় পাঠানো হয়। সেখান থেকে বুধবার বিকেলে থানার ওসিসহ নতুন করে আরো ৭ জনের করোনা পজেটিভ আসে।
এখন পর্যন্ত এ উপজেলায় সর্বমোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭১জন।


















































