স্টাফ রিপোর্টার:
কুমিল্লা শহরে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুন) রাতে কুমিল্লা নগরীর ১২নং ওয়ার্ডের উত্তর চর্থার বাসিন্দা সাবেক কমিশনার ফাহলবীর ছোট ভাই রেজা শাহ বেহলবি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। রাতেই কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর মানবিক সংগঠন “ বিবেক” এই মরদেহের দাফন সম্পন্ন করেন। এটা বিবেকের ১২-তম দাফন কার্যক্রম ।
বুধবার (১০ জুন) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নগরীর রামমালা রোডের বাসিন্দা আবদুর রহিম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।


















































