স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় শনিবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের । এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন ।
জানা গেছে, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের।
করোনা আক্রান্ত মৃতদের মধ্যে রয়েছেন কুমিল্লার বৌবাড়ির কাজী আব্দুস ছাত্তার (৭৬), চান্দিনার সিদ্দিকুর রহমান (৭০) , সদর হাসপাতাল কোয়ার্টারের রেখা দাস (৫০)।
একই দিন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। তারা হলেন দেবীদ্বারের রাজানগরের আব্দুল বাতেন (৪৫), সদর দক্ষিণের আবু তাহের (৬০), মুরাদনগরের কোম্পানীগঞ্জের নাজমা বেগম (৪২), শহরের রেইসকোর্সের শামসুল হক ও সড়ক বিভাগের গাড়িচালক জাহাঙ্গীর আলম।
এছাড়া একই দিন বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড বড় পুকুর পাড় নিবাসী মোঃ ইসমাইল হোসেনের সহধর্মিণী মোসাঃ শাহানারা বেগম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে করোনা উপসর্গ নিয়ে ইন্তেকাল করেছেন।
বেলা পৌনে এগারোটার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জসিম মাহমুদ (৪৮) করোনা উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট নিয়ে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন এর পারুয়ারা গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।


















































