সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে করোনায় প্রথম মৃত পুলিশ সদস্যের ছেলের জন্মদিনে কুমিল্লার পুলিশ সুপার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৬.২০২০

স্টাফ রিপোর্টারঃ

ডিএমপিতে কর্মরত মৃত থাকাবস্থায় করোনাযুদ্ধে প্রথম মৃত পুলিশ সদস্য জসিম উদ্দিনের ছেলে (শিশু সন্তান) আব্দুল্লাহ আল সামীর (৫) জন্মদিন পালন করেছে কুমিল্লা জেলা পুলিশ।

রোববার (১৪ জুন) বিকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ ননূরুল ইসলামের পক্ষ থেকে বুড়িচং উপজেলার কাঁঠালিয়া গ্রামের বাড়িতে কেক কেটে এ দিনটি উদযাপন করা হয়। এতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর- এ সার্কেল) তানভীর সালেহীন ইমন ও বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হকসহ পুলিশের অন্যান্য সদস্য এবং মৃত জসিম উদ্দিনের স্বজনরা অংশগ্রহণ করেন।

জানা যায়, গত ২৮ এপ্রিল করোনাযুদ্ধে পুলিশের মধ্যে প্রথম মারা যান কনস্টেবল জসিম উদ্দিন। রোববার তার ছেলে আব্দুল্লাহ আল সামী ৫ম বর্ষে পদার্পণ করে। বাবা না থাকায় দিনটি তার বিষাদে কাটে। বাবার সেই শূন্যতা পূরনের জন্য পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের পক্ষে রোববার বিকালে জন্মদিনের কেক নিয়ে তাদের বাড়িতে যান অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্যান্যরা।

জন্মদিন উপলক্ষে সামীকে একটি বাই সাইকেল এবং কিছু উপহার দেয়া হয়। পরিবারের সদস্যদের নিয়ে সামীর জন্মদিন পালন করা হয়। এসময় পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে ওঠেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর- এ সার্কেল) তানভীর সালেহীন ইমন জানান, জসিমের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ আছে এবং থাকবে। সামীর বাবার শূন্যতা পূরণ করতে পারব না। আজকের এইদিনে পুলিশ পরিবার তাদের সাথে আছে সেই অনুভূতির জন্য আমরা এসেছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি