শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার লাকসামে মাস্ক না পড়ায় ব্যবসায়ি ও পথচারীসহ ৯ জনকে জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৬.২০২০

স্টাফ রিপোর্টারঃ

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পড়ায় কুমিল্লার লাকসামের দৌলতগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৮ ব্যবসায়ি ও এক পথচারীসহ মোট ৯ জনকে ১১ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার গোলবাজার ও ব্যাংকরোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলম।

এ সময় তারা ব্যবসায়ি ও পথচারীদের সতর্ক করেন। অন্যথায় পরবর্তীতে মোটা অংকের জরিমানাসহ কারাদন্ড দেয়া হবে বলেও জানান।

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহায়তা করেন, ইউএনও কার্যালয়ের কর্মকর্তা শাখাওয়াত হোসেন, স্টাফ মোফাজ্জল হোসন, মানিক মিয়াসহ একদল পুলিশ।

অভিযানে মাস্ক না পড়ায় ২ জন ব্যবসায়িকে ২ হাজার করে ৪ হাজার টাকা, এক পথচারীকে ৫শ’ টাকা ও অপর ৬ ব্যবসায়িকে ১ হাজার করে ৬ হাজার টাকাসহ মোট ১১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি