বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার শাহপুর এলাকা থেকে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ি আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৬.২০২০

প্রেস বিজ্ঞপ্তিঃ

কুমিল্লার শাহপুর এলাকা থেকে মোঃ রফিকুল ইসলাম (৩৫) নামের একজন মাদক ব্যবসায়িকে গাঁজাসহ আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

মাদক ব্যবসায়ি রফিকুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার ওলিপুর বাজারস্থ কাজহরদি (নোয়াকান্দি) গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে।

জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ শাহপুর পোষ্টের টহলদল অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ি মোঃ রফিকুল ইসলাম (৩৫)কে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৪ বোতল ফেন্সিডিল, ১৫ বোতল মদ, ৫ কেজি গাঁজা এবং ১ হাজার ৫৯৫টি ইয়াবা ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।

আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লক্ষ ২৩ হাজার ৬ শত টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি