স্টাফ রিপোর্টার:
করোনা সংক্রমণে ৭ জন ও উপসর্গ নিয়ে কুমিল্লায় ৯ জনের মৃত্যু হয়েছে। ফলে ২৪ ঘন্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে।
করোনা সংক্রমণে কুমিল্লায় ৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার করোনা রিপোর্টে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু দেখানো হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও কুমিল্লা সিএমএইচ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা সংক্রমণে ৩ জন মারা গেছেন। তারা হলেন মুরাদনগর উপজেলার একজন, চৌদ্দগ্রাম উপজেলার একজন ও কুমিল্লা শহরের ৩ জন।
জানা যায়, সোমবার কুমিল্লা সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের অশোকতলার বাসিন্দা মোঃ বাহারুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় মারা যান।
একই দিন নগরীর ১৪ নং ওয়ার্ডের মুন্সিবাড়ির মেজর মারুফ হোসেনের মাতা শেফালী বেগম করোনা আক্রান্ত হয়ে সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন।
এছাড়া সোমববার রাতে করোনা সংক্রমণে মারা যাওয়াদের মধ্যে কুমিল্লা জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও কুমিল্লা অজিতগুহ কলেজের প্রাক্তণ অধ্যক্ষ আলকাসুর রহমান কোকা , করোনা কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন মজুমদার (৫৭) ও কুমিল্লার ধর্মপুরের জয়নাল আবেদীন (৬৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এছাড়া করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে কুমিল্লা জেলায় মারা গেছেন আরো ৯ জন। সোমবার রাত থেকে মঙ্গলবার (১৬ জুন) দুপুর পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজের আইসোলেশন ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এছাড়া বি পাড়ায় মারা গেছেন একজন।
মেডিকেলে ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান।
কুমেক হাসপাতালের আইসিইউতে মারা গেছেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ইসহাক মজুমদার (৬০), কুমিল্লা সদরের কৃষ্ণনগরের আয়েশা (৫৬) ও চান্দিনা উপজেলার আবুল বাশার (৪৮) ।
আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেছেন কুমিল্লা নগরীর ছোটরা এলাকার আবদুর রশিদের মেয়ে জাহানারা বেগম (৫০), কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে বেলায়েত হোসেন (৫৩), কুমিল্লার কোয়ারের অর্চনা(৫০), শহরের ধর্মপুরের কামাল হোসেন (৬০) ও কুদাউদকান্দি উপজেলার মো: আলেকের ছেলে গিয়াস উদ্দিন (৫৫)।
এছাড়া সোমবার (১৫ জুন) কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ মুরাদবাড়ীর ডাঃ মোঃ শাহআলম করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।


















































