বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লাজুড়ে একদিনেই করোনায় আক্রান্ত ৯১ জন, মৃত্যুর সংখ্যা বেড়ে ৬২


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৬.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলাজুড়ে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমনে আক্রান্ত হয়েছে আরও ৯১ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ২১৭ জনে।

আজকে জেলার লাকসামের ২ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশনের ১ জনসহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ৬২ জন।

এছাড়াও আজকে নতুন করে সুস্থ্য হয়েছে আরও ১৪৫ জন। সুস্থ্যরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলায় ১০ জন, মুরাদনগরে ৮৮ জন, সদর দক্ষিণে ৭ জন, নাঙ্গলকোট উপজেলায় ৫ জন, বুড়িচং উপজেলায় ২২ জন, দেবিদ্বারে ৭ জন, তিতাসে ৫ জন ও দাউদকান্দিতে ১ জন। এ পর্যন্ত জেলায় করোনা রোগী সুস্থ্য হয়েছে মোট ৬৫১ জন।

আজ বুধবার (১৬ জুন) নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে- সিটি করপোরেশনে ১৮ জন, লাকসামে ৯ জন, বুড়িচংয়ে ৫ জন, মুরাদনগরে ৪ জন, সদর দক্ষিণে ৫ জন, হোমনায় ৩ জন, তিতাসে ৯ জন, দাউদকান্দিতে ৬ জন, চান্দিনায় ৬ জন, মনোহরগঞ্জ উপজেলায় ৪ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, দেবিদ্বারে ১২ জন ও নাঙ্গলকোটে ৯ জন।

বুধবার (১৬ জুন) বিকেলে কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৫ হাজার ১ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১৩ হাজার ৪৮৩ জনের। এর মধ্যে মোট ২ হাজার ২১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ২৩৬ জন, মুরাদনগর ১৮৬ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ৫১১ জন, লাকসামে ১৬০ জন, চান্দিনায় ১৫৬ জন, তিতাসে ৬২ জন, দাউদকান্দিতে ৮৭ জন,বরুড়ায় ৬০ জন, বুড়িচংয়ে ১২৯ জন, মনোহরগঞ্জ ৪৭ জন, ব্রাহ্মণপাড়ায় ৪৯ জন, নাঙ্গলকোটে ১০০ জন, হোমনায় ৪৫ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৫৬ জন, লালমাইয়ে ১৭ জন, চৌদ্দগ্রামে ১৭৯ জন, আদর্শ সদরে ৯২ জন, মেঘনায় ২৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি