শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


 সাহারা খাতুনের অবস্থা সংকটাপন্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৬.২০২০

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে তাকে। আজ শুক্রবার সকালে সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ সকালে তাকে আইসিইউতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টায় চিকিৎসকদের মেডিকেল বোর্ড বৈঠক করেন। তখন হাসপাতালের এসডিইউতে চিকিৎসাধীন ছিলেন সাহারা খাতুন।

প্রসঙ্গত যে, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় গত ২ জুন দিবাগত রাতে সাহারা খাতুনকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। কয়েক দফায় তার করোনা পরীক্ষা করা হয়েছে। কিন্তু প্রতিবারই তার রিপোর্ট নেগেটিভ এসেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি