শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সশস্ত্র বাহিনীতে ৪ হাজারের বেশি করোনায় আক্রান্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৬.২০২০

ডেস্ক রিপোর্ট:

সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের ৪ হাজার ২৫৩ জন সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

শনিবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর।

আইএসপিআর জানায়, শুধু গত সপ্তাহেই সশস্ত্রবাহিনী ও তাদের পরিবারের ৭১৩ জন সদস্য কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুবরণ করেছেন আটজন। মৃত্যুবরণকারী সকলেই অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি