স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলাজুড়ে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমনে আক্রান্ত হয়েছে সর্বোচ্চ আরও ১৩১ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৬০২ জনে।
আজকে জেলার মনোহরগঞ্জ উপজেলায় ২ জন, বরুড়ায় ২ জন, দেবিদ্বারের ১ জন, মুরাদনগরের ১ জন, চৌদ্দগ্রামের ১ জন ও বুড়িচংয়ে ১ জনসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ৭৮ জন।
আজকে আরও ৫০ জন করোনা রোগী সুস্থ্য হয়েছে। সুস্থ্যরা হলেন- সিটি করপোরেশনের ৩৩ জন, চৌদ্দগ্রামের ৬ জন ও দেবিদ্বারের ১১ জন। এই পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছে ৭৪৭ জন।
আজ শনিবার (২০ জুন) নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে- সিটি করপোরেশনে ৩৯ জন, আদর্শ সদরে ৫ জন, সদর দক্ষিণে ৪ জন, বরুড়ায় ৮ জন, চৌদ্দগ্রামের ১২ জন, লালমাইয়ের ৪ জন, মুরাদনগরে ১ জন, নাঙ্গলকোটের ২ জন, দাউদকান্দির ১৮ জন, মনোহরগঞ্জ উপজেলায় ১৯ জন, বুড়িচংয়ে ১ জন, চান্দিনায় ৯ জন, হোমনায় ৫ জন ও তিতাসে ৪ জন।
শনিবার (২০ জুন) সন্ধ্যায় কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৫ হাজার ৮২৭ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১৪ হাজার ৫৭০ জনের। এর মধ্যে ২ হাজার ৬০২ জনের করোনা পজিটিভ।
উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ২৬৮ জন, মুরাদনগর ২০৭ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ৬২৮ জন, লাকসামে ১৬৯ জন, চান্দিনায় ১৭০ জন, তিতাসে ৭১ জন, দাউদকান্দিতে ১১১ জন, বরুড়ায় ৭৮ জন, বুড়িচংয়ে ১৩৯ জন, মনোহরগঞ্জ উপজেলায় ৭৩ জন, ব্রাহ্মণপাড়ায় ৪৯ জন, নাঙ্গলকোটে ১২৮ জন, হোমনায় ৫৬ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৬৩ জন, লালমাইয়ে ৩৪ জন, চৌদ্দগ্রামে ২০১ জন, আদর্শ সদরে ১১০ জন, মেঘনায় ২৫ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।


















































