শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনায় দেশে আরো ৪৪ জনের মৃত্যু, শনাক্ত ২৬১৭, সুস্থ ১৭৮২


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৮.২০২০

ডেস্ক রিপোর্ট:

দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫৫৭ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৬১৭ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ১৮২ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ১৬২টি। এ থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৬১৭ জন। এ পর্যন্ত শনাক্ত হয়ছে ২ লাখ ৬৯ হাজার ১১৫ জন।

এতে আরও বলা হয়, করোনায় ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫৫৭ জনে। আর নতুন করে ১ হাজার ১৮২ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৭১ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি