তানজিনা রুমকী:
জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দা বিলকিস আরা বেগম সহ শিক্ষকবৃন্দ।
সে সময় সামাজিক দূরত্ব মেনে মাস্ক, গ্লবস পড়ে কলেজের সাংস্কৃতিক সংগঠন কুমিল্লা কলেজ থিয়েটারের ও বিএনসিসির সীমিত সংখ্যক ছাত্র ছাত্রী উপস্থিত ছিল। পরে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় শিক্ষক পরিষদের সম্পাদক এ এইচ এম সফিউল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দা বিলকিস আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর হারুনুর রশিদ পাটোয়ারী।
এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন উক্ত কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক মন্ডলি।



















































