সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমেক হাসপাতালে করোনা উপসর্গে একদিনে ১০ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ১০ জন মারা গেছেন। তাদের মধ্যে সাতজন পুরুষ এবং তিনজন নারী। সোমবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।

করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সামছুল আলম (৬০), চান্দিনা উপজেলায় নুরুল ইসলাম (৭৫), বরুড়া উপজেলায় ফাতেমা (৬০), লাকসাম উপজেলায় নুরুল আমিন (৬০), কুমিল্লা নগরীর রেইসকোর্স ফয়সাল চৌধুরীর স্ত্রী রিয়া (৩০), কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মোতাহেরের স্ত্রী নাসরিন (৪০), চান্দিনা উপজেলায় আবদুল মালেক (৬৫), মনোহরগঞ্জ উত্তর হাওলা মাহমুদুর রহমান (৬০), চৌদ্দগ্রাম উপজেলায় সাহিদুল (৫০) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় সহিদাবাদ সামছুজ্জামান (৫৫)।

উল্লেখ্য, এই হাসপাতালে করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ৩৬৩ জন।
এদিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানান, কুমিল্লায় এই পর্যন্ত ছয় হাজার ২৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৭৫৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৫৬ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি