শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্বজুড়ে করোনায় ৮ লাখ ২২ হাজার মানুষের মৃত্যু,শনাক্ত ২ কোটি ৪০ লাখের বেশি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৮.২০২০

ডেস্ক রিপোর্ট:

প্রাণঘাতি করোনাভাইরাসে বিশ্বজুড়ে নতুন করে প্রাণ গেছে আরও ৬ হাজার জনের। এ নিয়ে মৃতের সংখ্যা ৮ লাখ ২২ হাজার ছাড়িয়েছে। শনাক্ত ২ কোটি ৪০ লাখের বেশি।

একদিনে ১ হাজার ২৪৩ জনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৮২ হাজার। মোট আক্রান্ত ৬০ লাখের কাছাকাছি।

দৈনিক হিসাবে মঙ্গলবার দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ব্রাজিলে। একদিনে ১২’শর বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ১৬ হাজার।

সবশেষ ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি সংক্রমণ দেখেছে ভারত। প্রায় ৬৭ হাজার নতুন শনাক্তের পাশাপাশি দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৬ জনের। এনিয়ে মোট প্রাণহানি ছাড়ালো ৮ লাখ ১৬ হাজার। ২ লাখ ১১ হাজার নতুন সংক্রমণ শনাক্তে, মোট আক্রান্ত ২ কোটি ৩৮ লাখের বেশি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি