শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় নতুন করে করোনায় আক্রান্ত ৩৮ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৮.২০২০


স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলায় শনিবার নতুন করে আরও ৩৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৭০ জনে।

আজকের রিপোর্টে ২ জনের মৃত্যু দেখানো হয়েছে। তারা হলেন কুমিল্লা সদর ও কুমিল্লা সিটির বাসিন্দা। ফলে মৃত্যুর সংখ্যা ১৭৫ জন হলো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ১২ জন, লাকসামে ৩ জন, চৌদ্দগ্রামে ২ জন, বুড়িচংয়ে ১ জন, সদর দক্ষিণে ১ জন, বরুড়ায় ৫ জন, মনোহরগঞ্জ- ১ জন, হোমনায় ৬ জন, আদর্শ সদরে ১ জন, দেবিদ্বারে ২ জন, চান্দিনায় ১ জন, লালমাইয়ে ১ জন, দাউদকান্দিতে ১ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন।

আজকের রিপোর্টে ৪৮ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা সিটি করপোরেশনের ২৬ জন, নাঙ্গলকোটের ৫ জন, সদর দক্ষিণের ৫ জন, দেবিদ্বারের ৬ জন, ব্রাহ্মণপাড়ায় ৩ জন, চান্দিনায় ৩ জন।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৩১ হাজার ৫৫৮ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৩০ হাজার ৮০৫ জনের। এর মধ্যে ৬ হাজার ৭৭০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৭৫ জন এবং সুস্থ হয়েছে ৫ হাজার ২৩৪ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি