শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশসহ ২৫টি দেশ পেল সৌদিতে প্রবেশের অনুমতি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৯.২০২০

ডেস্ক রিপোর্ট:

অবশেষে সৌদি আরবে প্রবেশের অনুমতি পাচ্ছেন বাংলাদেশসহ ২৫ দেশের প্রবাসীরা।

এতোদিন করোনা প্রতিরোধে সৌদি আরবে প্রবেশ নিষেধ থাকলেও এবার প্রবেশের অনুমতি পাচ্ছে বাংলাদেশ। সাথে আরো অনুমতি পাচ্ছে ২৫ টি দেশ। সৌদি সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি কিছু শর্তসাপেক্ষে এসব দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিয়েছে। তবে কবে থেকে সৌদিতে প্রবেশ করা যাবে তার নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। এই ২৫ দেশের তালিকায় নেই পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।

সৌদি গেজেট জানিয়েছে ,যেসব শর্ত পূরণ করে বাংলাদেশসহ ২৫টি দেশের নাগরিক সৌদি আরবে ফিরে যেতে পারবেন। শর্তগুলো হলো-

১. সৌদি আরব ভ্রমণ করতে হলে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে একটি ফরম পূরণ করে তার মধ্যে বিস্তারিত তথ্য লিখে নিচে স্বাক্ষর করতে হবে এবং আসার সময় এয়ারপোর্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে।

২. ভ্রমণ করার সাতদিন আগে থেকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। মূলত পিসিআর দেয়ার চারদিন আগে থেকে এবং পিসিআর রিপোর্ট পাওয়ার তিনদিন পর পর্যন্ত।

৩. সৌদি আরবের টাটামন এবং তাওয়াক্বালনা অ্যঅপস ডাউনলোড করে নিবন্ধন করতে হবে।

৪. অবশ্যই আসার আট ঘণ্টার মধ্যে টাটামন অ্যাপের মাধ্যমে বাসার অবস্থান নির্ধারণ করতে হবে।

৫. কোভিড-১৯ এর লক্ষণ সম্পর্কে অবগত থাকতে হবে। যদি কোনো লক্ষণ দেখা দেয় তাহলে সরাসরি ৯৩৭ নম্বরে ফোন করতে হবে অথবা সাধারণ স্বাস্থ্যকেন্দে গিয়ে চিকিৎসা নিতে হবে।

৬. টাটামন অ্যাপের মাধ্যমে প্রতিদিনের স্বাস্থ্যের অবস্থা জানাতে হবে এবং কোয়ারেন্টাইন থাকাকালীন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত ফরম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে।।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি