শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার চৌদ্দগ্রামে তদার‌কিমূলক অভিযানে ৪টি প্র‌তিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা!


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৯.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার বিভিন্ন এলাকায় তদার‌কিমূলক অভিযান প‌রিচালনা করে ৪টি প্র‌তিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্ত‌র।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কু‌মিল্লা জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মোঃ আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান প‌রিচালনা করা হয়।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, অনুমোদনহীন খাবার তৈরি, মোড়কের গায়ে প্রয়োজনীয় ঘোষণা না লেখা, সেবার মূল্য তালিকা প্রদর্শন না করার মতো ভোক্তা-অধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জ‌ড়িত থাকার অভিযোগে ৪টি প্র‌তিষ্ঠানকে অধিদপ্তরের প্রশাস‌নিক এখ‌তিয়ারে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বি‌ভিন্ন ধারায় ৮৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অভিযানের সময় দোকানীদের ন্যায্যমূল্যে পণ্য বি‌ক্রি করতে, দৃশ্যমান স্থানে মূল্য তা‌লিকা প্রদর্শন করতে ও সামা‌জিক-শারী‌রিক দূরত্ব বজায় রেখে কেনা-‌বেচা করতে নির্দেশনা দেওয়া হয়।

উক্ত কার্যক্রমে চৌদ্দগ্রাম পৌর স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর সজিব ও এএসআই নূর উদ্দিনের নেতৃত্বে চৌদ্দগ্রাম থানা পু‌লিশের এক‌টি টিম সা‌র্বিক সহযো‌গিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি