মঙ্গলবার,২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


বাবরি মসজিদ ধ্বংস পূর্ব পরিকল্পিত নয়


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৯.২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ

অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস পূর্ব পরিকল্পিত নয়, আচমকাই ঘটনাটি ঘটেছে বলে রায় দিয়েছে আদালত। এ কারণে মামলায় অভিযুক্ত সাবেক উপ-প্রধানমন্ত্রী প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, মুরলিমনোহর জোশীসহ ৩২ জনকেই বেকসুর খালাস দেওয়া হয়েছে। ২৮ বছরের অপেক্ষা শেষে আজ বুধবার দুপুরে মামলার রায় ঘোষণা করেন বিচারক সুরেন্দ্রকুমার যাদব।

৩২ আসামির মধ্যে ২৬ জন অভিযুক্ত আদালতে উপস্থিত ছিল। করোনাভাইরাসের কারণে আসতে পারেননি উমা ভারতী, কল্যান সিং ও নৃত্যগোপাল। এছাড়া আদালতে আসেনি আদভানি, মুরলী মনোহর যোশীও।

সিবিআই’র ১৯৯৩ সালের অভিযোগপত্রের ভিত্তিতে এ মামলার রায় ঘোষণা হলো। ১৯৯২ সালে অযোধ্যায় প্রায় ৫শ’ বছরের পুরোনো মসজিদটি ভেঙে ফেলে হিন্দু উগ্রবাদীরা। দাঙ্গায় প্রাণ যায় ৩ হাজার মানুষের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি