সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চেন্নাইয়ের বিপক্ষে কলকাতার জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১০.২০২০

স্পোর্টস ডেস্ক:

আগের ম্যাচেই কিংস ইলেভেন পাঞ্জাবকে ১০ উইকেটে হারিয়ে চমক দেখায় হারতে থাকা চেন্নাই সুপার কিং। চেন্নাইয়ের দুই ওপেনার শেন ওয়াটসন আর ফাফ ডু প্লেসির উপর ভর করে দারুণ এক জয় তুলে নেয় মহেন্দ্র সিং ধোনির দল।

বুধবার ( ৭ অক্টোবর) কলকাতার বিপক্ষেও এমন কিছু আশা করেছিল চেন্নাই সমর্থকরা। কিন্তু হয়েছে তার উল্টোটা। এদিন আর প্লেসি-ওয়াটসন জুটি বড় জুটিও গড়তে পারেনি, দলও জেতেনি।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে চলতি আসরের ২১তম ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স। ব্যাট করতে নেমে ওপেনার রাহুল ত্রিপাঠির ৮১ রানে ভর করে ১৬৭/১০ রান তোলে নাইটরা।

ত্রিপাঠি ছাড়া বাকিরা ব্যর্থ হন কুড়ি রানের কোটা পার করতেও। চেন্নাইয়ের হয়ে ৩ উইকেট নেন ডোয়াইন ব্রাভো। ২টি করে উইকেট নেন স্যাম কারান, শার্দুল ঠাকুর ও কারান শর্মা।

জবাবে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের দুই ওপেনারের জুটি ভাঙে দলীয় ৩০ রানের মাথায়। ডু প্লেসির ১৭ রানে বিদায়ের পর ধোনি, রায়ডুরা ঠিকঠাক সঙ্গ দিতে পারেননি ওয়াটসনকে।

এই অজি ব্যাটসম্যান খেলেন ৪০ বলে ৫০ রানের ইনিংস। রায়ডু করেন ৩০ ও রবীন্দ্র জাদেজা করেন ২১ রান। তাতে চেন্নাইয়ের ইনিংস থেমে যায় ৬ উইকেটে ১৫৭ রানে। ১০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কলকাতা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি