শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে,পথচারী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এত সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোশাররফ হোসেন (৬০) নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ঘাসিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন শিবপুরের ঘাসিরদিয়া পুকুরপাড় এলাকার মৃত মহাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোশাররফ হোসেনকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। তবে বাসটির যাত্রীদের কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ খাদ থেকে বাসটি উদ্ধার করেছে বলে জানিয়েছেন ইটাখোলা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জহিরুল ইসলাম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি