শনিবার,৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০২০

ডেস্ক রিপোর্ট:

সাতক্ষীরার তালায় চন্দ্র শেখর সরকার (২২) নামে এক সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভোরে বাড়ির পাশে এসডিএফ (সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) সমিতির ঘরের বারান্দার খুঁটির সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

তিনি উপজেলার মাগুরা গ্রামের নিমাই সরকারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, চন্দ্র শেখর সরকার বাংলাদেশ সেনাবাহিনীতে কক্সবাজার এলাকায় কর্মরত ছিল। কিছুদিন আগে ছুটিতে বাড়ি আসে। কোন কারণে সে বষিন্নতায় ভুগছিল। শুক্রবার রাতে কোন এক সময় বাড়ি পাশে এসডিএফ সমিতির বারান্দায় গলায় গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করছে বলে তাদের ধারণা। তবে কি কারণে এমন ঘটনা ঘটালো সেটি তাদের জানা নেই।

তবে প্রতিবেশীরা জানান, চন্দ্র শেখর সরকার এখনও বিয়ে করেননি। সম্প্রতি ছুটিতে বাড়ি আসার পর বিয়ে-সাদী নিয়ে পরিবারের সাথে তার মনোমালিন্য চলছিল। এ কারণে বেশ কদিন হতাশায় ভুগছিলেন তিনি।

শনিবার ভোর রাতের কোনো এক সময় বাড়ি পাশে এসডিএফ সমিতির বারান্দায় গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।

তবে কী কারণে এমন ঘটনা ঘটাল সেটি পরিবারের সদস্যরা বলতে পারেননি।

ওসি মো. মেহেদী রাসেল জানান, শনিবার সকালে তালা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণেশ দেবনাথ জানান, চন্দ্র শেখর সরকার এখনো বিয়ে করেননি। সম্প্রতি ছুটিতে বাড়ি আসার পর বিয়ে-সাদি নিয়ে পরিবারের সঙ্গে তার কথাবার্তা চলছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি