শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


একই সময়ে ৬ বাসে রহস্যজনক আগুন!


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০২০

ডেস্ক রিপোর্ট:

আজ প্রায় একই সময়ে রাজধানীর গুলিস্তানে, সচিবালয় সংলগ্ন সড়কে এবং শাহবাগে পৃথক স্থানে ছয়টি বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে কাটাবন, শাহবাগ, প্রেসক্লাব, ম‌তি‌ঝিল, খিলগাও, গোলাপশাহ ৬ স্থা‌নে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এই আগুন কেউ লাগিয়ে দিয়েছেন, নাকি বাসের গ্যাস সিলিন্ডার কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে  বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর কিছুক্ষণ পরই আবার খবর আসে শাহবাগে বাসে আগুন লেগেছে। খবর পেয়ে শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে একটি ইউনিট পাঠানো হয়। অন্যদিকে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় মোড়ে আরেকটি বাসের আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ২টা ১০ মিনিটে পাওয়া আগুনের খবরে সেখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার হলেন মো. ওয়ালিদ হোসেন বলেন, ঢাকার কয়েকটির স্থানে বাসে আগুন লাগার তথ্য আমাদের কাছে এসেছে। আগুন কিভাবে লেগেছে তাৎক্ষণিকভাবে আমরা জানতে পারিনি। সেসব জায়গায় আগুন লেগেছে প্রতিটা স্থানেই আমরা পুলিশ পাঠিয়েছি তারা অনুসন্ধান করছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি