শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সড়কের পাশের ধানখেত থেকে ৩টি লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

নাটোরের লালপুরে রাস্তার পাশের ধানখেত থেকে তিন মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) ভোরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের গোপালপুর টু রাজাপুর রোডের দুয়ারিয়া মোড়ে কোনো এক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

নিহতরা হলেন- ফাইসাল, সজিব এবং সোহান। তার সবার বাড়ি উপজেলার রাজাপুরে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ও স্থানীয়রা জানান, ভোরের কোনো এক সময় উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের গোপালপুর টু রাজাপুর রোডে দুয়ারিয়া মোড় এলাকায় রাস্তার পাশে একটি ধানের খেতে নিহত তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে পাঠায়।

এ সময় মরদেহের পাশে একটি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে পড়ে থাকতে দেখা যায়। তবে এটি নিছক কোনো দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি