শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » খেলতে গিয়ে প্রকল্পের গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


খেলতে গিয়ে প্রকল্পের গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

ঢাকার সাভারে একটি প্রকল্পের জন্য খুঁড়ে রাখা গর্তের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের কুমার খোদা আশ্রম-২ এর পাশে মাহবুব আলম নামে এক ব্যক্তির মালিকানাধীন প্রকল্পে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- সানাউল্লাহর ছেলে হাবিব (১০) ও রুহুল আমীনের ছেলে ইব্রাহিম (১২)। তারা দুজনই বাবার সঙ্গে ওই আবাসনে বসবাস করত।

পুলিশ জানায়, ওই আশ্রমের পাশে মাহবুব নামের এক ব্যক্তি জমি ভাড়া নিয়ে একটি প্রকল্পের জন্য চারপাশে সীমানা নির্ধারণ করে মাঝখানে বিশাল গর্ত করেন। ওই গর্তের পাশে খেলতে গিয়ে হাবিব ও ইব্রাহিম সেখানে জমে থাকা পানিতে পড়ে গিয়ে মারা যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

সাভার মডেল থানার পরিদর্শক এএফএম সায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি