শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রাম পৌরসভায় বিপুল ভোটে নৌকার জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০১.২০২১


স্টাফ রিপোর্টার:
চৌদ্দগ্রাম পৌরসভায় বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জি এম মীর হোসেন মীরু। বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ১৫ হাজার ৯২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হারুন অর রশিদ মজুমদার পেয়েছেন এক হাজার ৮৮০ ভোট।

কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মোশারফ হোসেন, ২নং ওয়ার্ডে সাইফুল ইসলাম পাটোয়ারী, ৩নং ওয়ার্ডে শরিফুল ইসলাম, ৪নং ওয়ার্ডে কামাল উদ্দিন, ৫নং ওয়ার্ডে বদিউল আলম পাটোয়ারী, ৬নং ওয়ার্ডে মফিজুর রহমান, ৭ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম শাহীন, ৮নং ওয়ার্ডে কাজী বাবুল ও ৯ নং ওয়ার্ডে মিজানুর রহমান জয়লাভ করেছেন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বৃহত্তর ১-৩নং ওযার্ডে কহিনুর আক্তার, ৪-৬নং ওয়ার্ডে ফিরোজা বেগম, ৭-৯নং ওযার্ডে আমেনা বেগম জয়লাভ করেছেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি