ইসতিয়াক আহমেদ, কুমিল্লা থেকেঃ
কুমিল্লা মুরাদনগরে ট্রাক্টর চাপায় এক শিশু নিহত হয়েছে।
শনিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া উত্তর পাড়া বাবুল মিয়ার বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাফি(৬) উপজেলার মোচাগড়া গ্রামের সুমন মিয়ার ছেলে।
জানা যায়, ওরশের গরু দেখতে গিয়ে বাদ্যযন্ত্রের শব্দে গরু দেখার জন্য রাফি অন্যান্য বাচ্চাদের সাথে রাস্তা পার হওয়ার সময় অপরদিক থেকে আসা একটি মাটিবাহী ট্রাক্টর চাপা দেয়। পরে আশ-পাশের লোকজন রাফিকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মো. সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


















































