শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » মহাসমাবেশের ঘোষণা দিয়ে রাজনীতির মাঠ উত্তাল করার পরিকল্পনায় বিএনপি


মহাসমাবেশের ঘোষণা দিয়ে রাজনীতির মাঠ উত্তাল করার পরিকল্পনায় বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০২১

স্টাফ রিপোর্টার:

প্রথম সমাবেশ হবে আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে। এরপর বরিশালে ১৮ ফেব্রুয়ারি, খুলনায় ২৭ ফেব্রুয়ারি, ১ মার্চ রাজশাহী ও সর্বশেষ ৩ মার্চ ঢাকা উত্তর ও ৪ মার্চ ঢাকা দক্ষিণে সমাবেশ হবে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বরিশালের সাবেক মেয়র ও বরিশাল সিটি করপোরেশনে গত নির্বাচনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার এ কর্মসূচি ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ৫ প্রার্থী তাদের সিটি নির্বাচনে কীভাবে ভোট কারচুপি হয়েছে সে বিষয়ে কথা বলেন। মজিবর রহমান সরোয়ার বলেন, ৬ সিটি এলাকার জনগণকে ভোট কারচুপির বিষয়ে জানাতে আমরা ৬ সিটিতে সমাবেশ করব।

কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি কী অর্জন করতে চাইছে, এমন প্রশ্নের জবাবে বলা হয়, এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণকে সম্পৃক্ত করব। দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঘোষিত এসব কর্মসূচির নেতৃত্ব দেবেন বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা।

পরবর্তী স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিএনপি অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে নেতারা বলেন, এটা দলীয় সিদ্ধান্তের ব্যাপার। নির্বাচনে যে অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে আমরা প্রার্থী হিসেবে আমাদের অনুভূতি প্রকাশ করলাম।

এ সময় উপস্থিত ছিলেন, সদ্য সমাপ্ত চট্টগ্রাম সিটির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, রাজশাহীর মেয়র প্রার্থী সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, ঢাকা উত্তরের প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেন। তবে এ সময় খুলনার মেয়র প্রার্থী নজরুল ইসলাম মনজুকে দেখা যায়নি। আরো উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি