ডেস্ক রিপোর্টঃ
আত্মহত্যারোধের অংশ হিসেবে একটি প্রকল্প শুরু করেছে তুরস্কের মেন্টাল হেলথ অ্যাসোসিয়েশন। আইএমডিএটি নামের প্রকল্পে সহায়তা দিচ্ছে তুরস্কের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়।
এ প্রকল্পে ১ হাজার ৮০০ মনোবিদ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চেয়েছিলেন। এদের মধ্য থেকে ৮১ জনকে দেশটির ৮১টি প্রদেশের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
বিশেষজ্ঞদের কাছে থেকে অনলাইনে প্রশিক্ষণ গ্রহণের পর মেন্টাল হেলথ অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবকরা আত্মহত্যারোধে অংশ নেবেন।
অ্যাসোসিয়েশনের প্রধান ওমের আকগুল বলেন, করোনা মহামারি চলাকালে কিছু মানুষ বেঁচে থাকার উৎসাহ হারিয়ে ফেলেছেন। প্রতিটি জীবন, প্রতিটি আত্মা, প্রতিটি শ্বাস বাঁচিয়ে রাখতে চাই আমরা। আমরা কাউকে হারাতে চাই না।
তিনি জানান, অ্যাসোসিয়েশন আগামী একবছর স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেবে। পরবর্তী দু’বছর তারা আত্মহত্যারোধে কাজ করবেন।

























































