বৃহস্পতিবার,৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » Uncategorized » পৌর নির্বাচন: পটিয়ায় গুলিতে কাউন্সিলর প্রার্থীর ভাই নিহত


পৌর নির্বাচন: পটিয়ায় গুলিতে কাউন্সিলর প্রার্থীর ভাই নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০২.২০২১


অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গোলাগুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের ছোট ভাই আবদুল মাবুদ মারা যান।

আজ দুপুরে পটিয়ার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পটিয়া থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ চতুর্থ ধাপের নির্বাচনে পটিয়ার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থী সরওয়ার কামাল ও আবদুল মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সেখানে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এবং কেন্দ্রের পাশের একটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কাউন্সিলর প্রার্থীর ভাই আবদুল মাবুদ মারা যান। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। কেন্দ্রে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি