সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » চাঁদপুরের পৌরসভা নির্বাচনে দেবরকে হারিয়ে ভাবি বিজয়ী


চাঁদপুরের পৌরসভা নির্বাচনে দেবরকে হারিয়ে ভাবি বিজয়ী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০২.২০২১

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের কচুয়া পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে দেবরকে হারিয়ে বিজয়ী হয়েছেন ভাবি। রবিবার ( ১৪ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে তিনি বিজয় লাভ করেন।

ভাবি মাহরুন আল মিলি পানির বোতল প্রতীকে ভোট পেয়েছেন ৪৫১টি। আর দেবর ফারুক হোসেন পেয়েছেন ৪০৭ ভোট।

বিজয় লাভের পর মাহরুন আল মিলি বলেন, বিভিন্ন হুমকি-ধমকি ও বাধার মুখে জনগণের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থনে মহান আল্লাহ তা’আলার অশেষ কৃপায় আমি জয়লাভ করেছি। আমার জয়লাভে ৩ নম্বর ওয়ার্ড বাসীসহ পৌরবাসীকে অভিনন্দন এবং আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, মাহরুন আল মিলির স্বামী আব্দুল্লাহ আল মামুন ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। তিনি আইনি জটিলতায় পৌর নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি