শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘরের মধ্যে ঘুমন্ত ৩ তিন ভাই বোন আগুনে পুড়ে অঙ্গার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০২১

ডেস্ক রিপোর্ট:

কক্সবাজারের চকরিয়ায় আগুনে দগ্ধ হয়ে তিন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ মার্চ) দিনাগত রাত পৌনে ১২টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের সাবান ঘাটা গ্রামে জাকের হোসেন মিস্ত্রির ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় এই মৃত্যু হয়।

নিহতরা হলেন- মো. জিহাদ (১২), তার দুই ছোট বোন ফৌজিয়া জন্নাত মিম (৯) ও আফিয়া জন্নাত মিতু (৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মিরানুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, অগ্নিকাণ্ডে ৩ শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে হারবাং পুলিশ ফাড়ির ইনচার্জ মাহতাব উদ্দিন সহ একদল পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি