শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুত্রবধূকে জোরপূর্বক ধর্ষণ করল বৃদ্ধ শ্বশুর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০২১

ডেস্ক রিপোর্ট:

ছেলের বউকে ঘরের ভেতরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ মার্চ) শ্বশুর হাসমত আলীকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এর আগে রোববার (১৪ মার্চ) ভুক্তভোগী পুত্রবধূ শেরপুরের নকলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত হাসমত আলীকে (৫০) উপজেলার পাঠাকাটা কুড়ের-পাড় এলাকার মরহুম জুব্বারের ছেলে। তার ছেলে মিজান ঢাকায় কাঁচামালের ব্যবসা করে। সে কয়েক মাস পরপর বাড়িতে আসে।

এ বিষয়ে নকলা থানার ওসি মোহাম্মাদ মুশফিকুর রহমান জানান, পুত্রবধূকে তার শ্বশুর ধর্ষণ করেছে বলে এমন একটি লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা তার শ্বশুর হাসমত আলীকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী পুত্রবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি