ডেস্ক রিপোর্ট:
চাঁদপুরে ২ হাজার কেজি জাটকাসহ ৩ জনকে আটক করেছে কোস্টগার্ড। জাটকা ভর্তি পিকআপটি জব্দ করা হয়। আটককৃতরা হলেন- দুলাল মাঝি (৪৫), মতিন হোসেন (৩৯) ও জাহিদুল ইসলাম (২২)।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের তথ্য মতে মঙ্গলবার ভোরে হরিনা এলাকা অভিযান চালায়। এ সময় ২ হাজার কেজি জাটকা বোঝাই পিকআপসহ ৩ জনকে আটক করা হয়। সকার ১১ টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মিসকাতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকে ১ বছর করে সাজা প্রদান করে।
একই সময় জাটকাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিাততে স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।


























































