শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মিয়ানমারে নিহতের সংখ্যা ৫শ’ ছাড়িয়ে গেছে


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৩.২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী প্রতিবাদ-বিক্ষোভকালে সামরিক বাহিনীর নৃশংস ও বর্বর হামলায় নিহতের সংখ্যা ৫শ’ ছাড়িয়ে গেছে। স্থানীয় একটি পর্যবেক্ষক গ্রুপ আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

দ্য এসিসট্যান্স এসোসিয়েশান ফর পলিটিক্যাল প্রিজনার্স নামে ওই পর্যবেক্ষক গ্রুপ নিশ্চিত করেছে, দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সুচিকে গ্রেফতারের পর শুরু হওয়া বিক্ষোভে চালানো হামলায় এ পর্যন্ত মোট ৫১০ জন প্রাণ হারিয়েছে।

এ সংখ্যা আরও বেশি হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি