শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


একের পর এক অর্ডার আসছে ট্রাম্প মূর্তির: বিক্রি হচ্ছে চড়া দামে


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০২১


আন্তর্জাতিক ডেস্কঃ

ট্রাম্প যদি গৌতম বুদ্ধ হতেন তাহলে দেখতে কেমন লাগতো? তিনিও কি নিয়মিত ধ্যানে বসতেন? অনেকটা মজার ছলেই ট্রাম্পের এমন ধ্যানে বসা মূর্তি বানিয়েছিলেন চীনের এক মিস্ত্রি যার নাম হং জিনশি।

আর সে মূর্তি বানিয়ে হং জিনশি এখন এক প্রকার ভাইরাল। একের পর এক অর্ডার আসতে শুরু করেছে ট্রাম্পের গৌতম বুদ্ধ মূর্তির জন্য।

জানা যায়, হং জিনশি চীনের ফুজিয়ান প্রদেশে বসবাস করেন। গত ৬ মাসে ট্রাম্পের ধ্যানে বসা মূর্তি বানিয়েছেন প্রায় ২৫০ টি। বৌদ্ধ সন্ন্যাসীদের পরিধানে ধ্যানমগ্ন ট্রাম্প এখন রীতিমতো ভাইরাল। স্বভাবে-চরিত্রে বলতে গেলে দুই বিপরীত মেরুর বুদ্ধ ও ট্রাম্প। বৌদ্ধ ধর্মের জনক গৌতম বুদ্ধ যেখানে শান্ত-ধীর, উল্টোদিকে ট্রাম্প ততটাই চঞ্চল-উতলা। মেজাজ যখন তখন বিগরোয়।

কেন গৌতম বুদ্ধের সাথে ট্রাম্পকে মিলিয়েছেন হং? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমাদের সংস্কৃতি হল কোনও মানুষ বৃদ্ধ ও সফল হলে তার বাকি জীবন সন্ন্যাসী হিসেবে পালন করা। ট্রাম্পেরও এখন তাই করা উচিত।

বর্তমানে চীনসহ বহু দেশ থেকে ২০০শরও বেশি মূর্তির অর্ডার পেয়েছেন হং। ৬.৩ ইঞ্চি দীর্ঘ এই মূর্তির খরচ ৯৯৯ ইউয়ান মার্কিন ডলার। আর ৪৬ সেমি মূর্তির দাম প্রায় ২০ হাজার ইউয়ান।

সূত্র: আল জাজিরা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি