বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০২১

ডেস্ক রিপোর্টঃ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ইয়াবা নিয়ে উপজেলা ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (২ এপ্রিল) রাতে বাদে পুটিকা এলাকায় মাদক বিক্রির সময় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ছাত্রলীগ নেতা আবু সাঈদ খান রানা ওরফে রানা খান (২৮) ও তার সহযোগী রুমন তালুকদার (২৬)। আটক আবু সাঈদ খান রানা বিশকাকুনি ইউনিয়নের বাদে পুটিকা গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে। রুমন তালুকদার ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আবুল বাশার খানের ছোট ভাই। সে আগিয়া ইউনিয়নের আইয়ুব আলী তালুকদারের ছেলে।

পুর্বধলা থানা পুলিশের এস আই তাপস বণিক জানান, এস আই মো. আলাউদ্দিনের নেতৃত্বে তাদেরকে আটক করা হয়। পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দিয়ে আজ শনিবার তাদের কোর্টে প্রেরণ করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি