শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় নতুন ৯৪ জনের করোনা সনাক্ত, মৃত্যু ২


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৪.২০২১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় নতুন করে আরো ৯৪ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীতেই ৫৬ জন। আজকের ২ জনের মৃত্যু হয়েছে।
করোনা আক্রান্তদের মধ্যে শহরে ৫৬ জন, সদর দক্ষিণে ৭ জন, চৌদ্দগ্রাম,  ব্রাহ্মণপাড়া, চান্দিনা  ও মুরাদনগরে ১ জন করে,  দাউদকান্দিতে  ১২ জন,  আদর্শ সদরে ২ জন,  বুড়িচয়ে ৩ জন,  বরুড়ায়  ৫ জন এবং  লাকসামে  ৫ জন।
 কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। তারা দুইজনই পুরুষ। একজন কুমিল্লা নগরীর , অপরজন দাউদকান্দি উপজেলার বাসিন্দা। এ নিয়ে ৩০৬ জনের মৃত্যু হল।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি