শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাঁচ দেশে প্রবাসী কর্মী পরিবহনের জন্য বিশেষ ফ্লাইট


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৪.২০২১

ডেস্ক রিপোর্টঃ

আগামী ১৭ এপ্রিল থেকে আটকেপড়া প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট চালু হচ্ছে।

প্রতি সপ্তাহে শতাধিক ফ্লাইট সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর- এই পাঁচটি দেশে প্রবাসী কর্মীদের পরিবহন করবে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এ তথ্য জানান।

এর আগে এ বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনার কথা বুধবার (১৪ এপ্রিল) জানানো হয়।

জানা গেছে, রিক্রুটিং এজেন্সিসমূহ বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদসহ স্বাস্থ্যবিধি মেনে এয়ারপোর্টে আনার দায়িত্ব পালন করবে।

প্রবাসী কর্মীরা কেবল জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের ছাড়পত্র গ্রহণ করে এবং দেশে প্রযোজ্য কোয়ারেন্টাইনের শর্ত মেনে কোভিড নেগেটিভ সনদ নিয়ে দেশে আসতে পারবেন।

বুধবার পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে লকডাউনকালে বিদেশগামী কর্মীদের গন্তব্য দেশে যাওয়া বিষয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি