শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ক্ষতিগ্রস্তদের সহায়তায় জেলা প্রশাসকদের অনুকূলে সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ


ক্ষতিগ্রস্তদের সহায়তায় জেলা প্রশাসকদের অনুকূলে সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৪.২০২১

 

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউনের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় জেলা প্রশাসকদের অনুকূলে সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন ।

আজ বুধবার (২১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকগণের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

বরাদ্দকৃত এই টাকা দিয়ে জেলা প্রশাসকগণ লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে নানা সহায়তা দেবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি