সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশে একদিনেই করোনায় মৃত্যু আরও ৯৫ জনের


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৪.২০২১

ডেস্ক রিপোর্টঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৩৬ জন নারী। এই পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৮৩ জনের।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ২৮০ জন। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৩২ হাজার ৬০ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৭২ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৬ লাখ ৩৫ হাজার ১৮৩ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি