শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শ্রীলঙ্কায় নিষিদ্ধ জনসমক্ষে নিকাব পরিধান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ

শ্রীলঙ্কায় জনসমক্ষে বোরখা, নিকাবসহ যে কোনো ধরনের পোশাক যা মুখমন্ডল ঢেকে রাখে সেসব পোশাক নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দেশটির মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) দেশটির সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন মুখপাত্র।

এছাড়া বুধবার রাতে দেশটির জনসুরক্ষা দফতরের মন্ত্রী শরৎ বীরাসেকারা এক ফেসবুক পোস্টে লেখেন- ‘মুখমণ্ডল ঢাকা পড়ে যাবে, বোরখাসহ এ রকম সব আচ্ছাদন এবার নিষিদ্ধ করা হলো।’

২০১৯ সালে বড়দিনে জঙ্গি হামলার পরেও কিছুদিন বোরখা নিষিদ্ধ ছিল শ্রীলঙ্কায়। সেটিকেই পার্লামেন্টে বিলের মাধ্যমে আইনে রূপান্তর করা হলো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি