শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দুর্নীতিবাজদের তথ্য ফাঁস করায় রোজিনার বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা


দুর্নীতিবাজদের তথ্য ফাঁস করায় রোজিনার বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৫.২০২১


ডেস্ক রিপোর্টঃ

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও গ্রেফতারের নিন্দা জানিয়েছে গণফোরাম। অবিলম্বে তার মুক্তিও দাবি করেছে দলটি।

মঙ্গলবার (১৮ মে) গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন দলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে পাঁচ ঘণ্টা আটকে রেখে নির্যাতন ও লাঞ্ছিত করে সাজানো মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। আমরা রোজিনার বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার ও তার অবিলম্বে মুক্তি দাবি করছি।

ড. কামাল বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির গোমর ফাঁস ও আরও তথ্য সংগ্রহের কারণে রোজিনার বিরুদ্ধে সাজানো মামলা করা হয়েছে। দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রযন্ত্রের দুর্নীতিবাজ আমলারা কতটা বেপরোয়া এ ঘটনা তারই বহিঃপ্রকাশ। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থাকারী অতিরিক্ত সচিবসহ জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি