শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সচেতনতা বৃদ্ধিতে মাশরাফির হুঙ্কার!


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৫.২০২১


ডেস্ক রিপোর্টঃ

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, অনিয়ম ও দুর্নীতি করলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এবার কিন্তু কোনো পিরিত হবে না।

গতকাল মঙ্গলবার (১৮ মে) বিকালে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখার চর গ্রামে নদীভাঙন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্যে এ হুঙ্কার দেন তিনি।

সেখানে মাশরাফির দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মাশরাফি বলেন, ঈদের নামাজ আপনারা ৩০টা রোজা রেখেও পড়তে পারেননি! অমুক নেতা ঢাকায় বসে বলছে মাইরে দিয়ে আয়, আপনি মেরে দিলেন! মাইরে দিয়ে এসে আপনার কী হলো, আপনি বুঝলেন না। সে কি আপনার মামলা লড়ে? কোনো দিন লড়ছে? জেল যা খাটার তা তো আপনারাই খাটছেন, নাকি? খাটছেন না?

তিনি আরও বলেন, তারা আপনাদের কী দেয়? খাইতে দেয়? এ ধরেন আমার কথায় আপনারা এগুলো করতেছেন, ধইরে নিলাম! আমি আপনাকে খাইতে দিই? পরতে দিই? ছেলেমেয়ের পড়াশোনা করাই? হাসপাতালে ভর্তি করাই? তাহলে আমি কিসের নেতা! আমার কথায় আপনি আরেকজনকে মেরে ফেলবেন! মারামারি করবেন তো খবর আছে। কেউ মারামারি করবেন না, এবার কিন্তু কোনো পিরিত হবে না!

মাশরাফি বলেন, এ এলাকায় আসলাম পুরো রাস্তাটাই ছিল খারাপ। এখন পর্যন্ত কারও মুখে শুনলাম না যে ভাই আমাদের এই রাস্তাটা ঠিক করে দেন। শুধু রাস্তার মাঝপথে একজন মায়ের বয়সী নারী আমাকে অনুরোধ করলেন, বাবা, আমাদের এই রাস্তাটা একটু ঠিক করে দেন।

এ সময় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও এলাকার প্রতিনিধিরা বক্তব্য দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি