শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিমান বিধ্বস্ত হয়ে নাইজেরিয়ার সেনাপ্রধানসহ নিহত ১১


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৫.২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু নিহত হয়েছেন। দুর্ঘটনায় ইব্রাহিম আত্তাহিরুর সঙ্গে থাকা অন্যান্য আরোহীও নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায় এ দুর্ঘটনা ঘটেছে বলে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

নাইজেরীয় বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কাদুনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

উল্লেখ্য, গত জানুয়ারিতেই সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন ৫৪ বছর বয়সী আত্তাহিরু। দেশটিতে চলমান জঙ্গি তৎপরতা দমনে সরকারের তৎপরতা বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি