ডেস্ক রিপোর্টঃ
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে আগামীকাল মঙ্গলবার (২৫ মে) থেকে ৭ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। সেখানে শনাক্তের হার ৫৫ শতাংশ।
সোমবার (২৪ মে) দুপুরে এ ঘোষণা করেন জেলা প্রশাসক।
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৪৯ জন, শিবগঞ্জে তিনজন, গোমস্তাপুরে ছয়জন ও ভোলাহাটে একজন রয়েছেন।চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার সকাল থেকে করোনা আক্রান্তদের উপসর্গ না থাকায় তাদের বাড়িতে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে। এদিকে জেলার ২৫০ শয্যার হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত এক হাজার ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ও মারা গেছেন ২৫ জন।























































