ডেস্ক রিপোর্ট:
দেশে মহামারি করোনার সংক্রমণ বেড়েছে। গেলো কয়েকদিন ধরেই প্রতিদিন শতাধিক মৃত্যুর হয়েছে। এমন অবস্থাই আজ বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিনের কঠোর লকডাউন চলছে।
সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়ায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক মানুষকে আটক করেছে পুলিশ। রাজধানীর রমনা, মোহাম্মদপুর, শাহবাগ, হাতিরঝিল ও শেরেবাংলা নগর থানাসহ বেশ কয়েকটি এলাকা থেকে আজ বৃহস্পতিবার তাদের আটক করা হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৮১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১ জুলাই) তেজগাঁও, শাহবাগ, রমনা, মোহাম্মদপুর ও মিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এদিকে, রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হারুন অর রশীদ জানান, ‘অপ্রয়োজনে ঘোরাফেরা করায়’ আজ সকালে রমনা থানার সুগন্ধা মোড় থেকে দুইজন এবং শাহবাগ মোড় থেকে দুইজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, তাদের বিরুদ্ধে সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সারা দেশে সাত দিনের সর্বাত্মক লকডাউনের প্রথমদিনে বিধিনিষেধ মেনে চলা হচ্ছে কিনা তা যাচাই করতে পুলিশের মতো র্যাবও বিভিন্ন মোড়ে তল্লাশি চৌকি বসিয়েছে। মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত।
প্রসঙ্গত, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়ায় নিষেধাজ্ঞা দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেই নির্দেশনা বাস্তবায়নে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।























































